1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুর্তজা শাহরিয়ার - Stbanglatv.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুর্তজা শাহরিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জাহির খান

গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুর্তজা শাহরিয়ার। এ উদ্যোগে শহর ও শহরের বাইরের বিভিন্ন এলাকার অসংখ্য রোগী চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হন।

 

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগী রাজিয়া খাতুন বলেন, “বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। কার্ডিয়াক হাসপাতালের এমন উদ্যোগ গরিব মানুষের জন্য অত্যন্ত উপকারী।”

 

আরেক রোগী আবুল কালাম বলেন, “দেশের বিভিন্ন হাসপাতাল যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে অসহায় ও নিম্নআয়ের মানুষ অনেক বেশি উপকৃত হবে। এ আয়োজনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।”

 

চিকিৎসাসেবা প্রদানকালে ডা. মুর্তজা শাহরিয়ার বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু আমাদের সমাজে এখনও অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। কার্ডিয়াক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।”

 

এ সময় হৃদরোগ, বক্ষব্যাধি, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি