1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী - Stbanglatv.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে নির্ধারিত এ সফরকে সামনে রেখে সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও বিভিন্ন প্রস্তুতি পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।

রোববার (২৬ জুলাই) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম কটিয়াদীর আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স, বেতালের ডোবা (জলাশয়), জনসভার জন্য নির্ধারিত কটিয়াদী কলেজ মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল আমিন আকিল ও মো. আশফাক আহমেদ জুন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি