
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান জনাব সাজিয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এছাড়াও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জনাব মোঃ জুলফিকার মতিন। অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও সাহিত্য কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply