
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা-বাণিজ্য, আধুনিক চিকিৎসাসেবা এবং মেডিকেল ভিসার সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ প্রতিনিধিরা চীনে স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া এবং মেডিকেল ভিসা প্রসেসিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে জানতে চান। প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণে সেমিনারটি আরও অর্থবহ হয়ে ওঠে। ডাঃ মুর্শেদ জামান মিঞা বলেন , এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আগ্রহী শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা প্রত্যাশীদের জন্য এটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। সেমিনারের সফল আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান Arshi Global Care এবং সহযোগী প্রতিষ্ঠান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-কে ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply