
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের প্রস্তুতির কথা জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি। রোববার দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতিবাচক পদক্ষেপ অব্যাহত রাখলে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিবেচনা করা হবে।
এদিকে চুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif মধ্যস্থতাকারী হিসেবে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো নিয়ে আরও আলোচনা চলবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply