1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিরাপদ ও স্বাস্থ্যকর রান্না প্রদর্শনী অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নিরাপদ ও স্বাস্থ্যকর রান্না প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থবছরে (এসএসিপি-রেইনস) প্রকল্পের আওতায় পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ ও স্বাস্থ্যকর রান্না প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জের উদ্যোগে উপজেলার পূর্ব শান্তিরাম গ্রামের সাইদুল ইসলাম দুলুর বাড়িতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য প্রস্তুত, পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব এবং স্বাস্থ্যসম্মত রান্নার বিভিন্ন কৌশল সম্পর্কে উপস্থিত নারীদের সচেতন করা হয়। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য ব্যবহার করে পুষ্টিসমৃদ্ধ খাবার প্রস্তুতের প্রদর্শনী উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোকলেছুর রহমান, মো. ফরহাদ মিয়া, মো. জিল্লুর রহমান, মো. হাসান তারিকসহ এলাকার কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি জ্ঞান বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্লোগান: “কৃষিই সমৃদ্ধি, পুষ্টিই সুস্থ জীবনের ভিত্তি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি