1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১২ জুন (শুক্রবার) বেলা আনুমানিক ১০টার দিকে সদর থানার বাখরআলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— বাখরআলী গ্রামের মোঃ জোহর আলীর মেয়ে মোছাঃ জেসমিন (৭) এবং চকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে মোছাঃ ইসরাত খাতুন (৮)। তারা উভয়েই চর বাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে বাখরআলী গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে জেসমিন ও ইসরাত। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নৌপুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি