
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৮ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে পরিচালিত হয়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার ও জব্দ করতে সক্ষম হয়। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত সিরাপগুলো জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply