1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে মোবাইল কোর্টে ৪ লাখ ৩০ হাজার টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস - Stbanglatv.com
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

তাড়াইলে মোবাইল কোর্টে ৪ লাখ ৩০ হাজার টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকার অবৈধ মাছ ধরার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টার দিকে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের নেতৃত্বে মান্দুরা বিল ও সুতি নদীতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে প্রায় ১৩টি রিং জাল, ২টি কারেন্ট জাল (২০০ মিটার) এবং ৩টি কোনা বেড় জাল (প্রায় ১ হাজার ৬০০ মিটার) জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।

পরে জব্দ করা অবৈধ জালগুলো তাড়াইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কারেন্ট ও রিং জালের মাধ্যমে নদীর অধিকাংশ মাছের পোনা নিধন হচ্ছে। এতে মাছের উৎপাদন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। মাছের প্রজনন ও উৎপাদন রক্ষায় বর্ষা মৌসুমজুড়ে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি