1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরান ‘পুড়িয়ে দেওয়ার’ হুমকি ইসরায়েলি মন্ত্রীর - Stbanglatv.com
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরান ‘পুড়িয়ে দেওয়ার’ হুমকি ইসরায়েলি মন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১ Time View

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ

ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে তারা।

সোমবার এ হামলার ঘটনা ঘটে। এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর হাইফা ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি থেকেই দক্ষিণ লেবানন ও বৈরুতের উপকণ্ঠে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে তারা আরও হামলার আশঙ্কার কথাও জানিয়েছে।

এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশের কিছুক্ষণ পরই ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “আজ রাতেই তেহরানকে জ্বলতে হবে।”

নতুন এ উত্তেজনায় মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি