1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেড় বছরের শিশু ও স্বামী রেখে প্রেমিকের সঙ্গে চলে গেল এক গৃহবধূ  - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দেড় বছরের শিশু ও স্বামী রেখে প্রেমিকের সঙ্গে চলে গেল এক গৃহবধূ 

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ Time View

 

মোঃ মেহেদী‌ হাসান বিশ্বাস। পাংশা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় বাংলাট গ্রামে দেড় বছরের শিশু সন্তানকে রেখে এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাংলাট গ্রামের বাসিন্দা মোঃ মুজিবর ডাক্তারের মেয়ে মোছাঃ হুমায়রা খাতুনের সঙ্গে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তার খালাতো ভাই মোঃ মুরসালিন (সেলিম)-এর বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বর্তমানে শিশুটির বয়স প্রায় দেড় বছর।

 

পরিবারের সদস্যদের অভিযোগ, সম্প্রতি হুমায়রা খাতুন তার শিশু সন্তানকে নানার বাড়িতে রেখে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান। হঠাৎ এমন ঘটনায় স্বামী, সন্তান ও দুই পরিবারই চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন।

 

স্বজনরা জানান, দাম্পত্য জীবনে নানা টানাপোড়েনের মধ্যেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন মুরসালিন। কিন্তু স্ত্রীর এমন সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছেন। বর্তমানে একমাত্র সন্তানকে নিয়েই বাকি জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

এদিকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত দেড় বছরের শিশুটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, শিশুটির সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার জন্য প্রয়োজন পরিবার ও সমাজের সহযোগিতা।

 

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত হুমায়রা খাতুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

 

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি