
সবুজ সরদার লোহাগড়া উপজেলা প্রতিনিধি*
নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুরুতর জখমসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার, ৬ জুন ২০২৬ তারিখে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আলোচনার একপর্যায়ে উপস্থিত দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তা দ্রুত সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত অজিত কুমার রায় বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মামলা দায়ের পর ঘটনার বিস্তারিত ও তদন্তের অগ্রগতি জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply