1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২০ Time View

 

সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে পারিবারিক কলহের জেরে লিজা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিজা বেগম ওই গ্রামের পাবেল শেখের স্ত্রী এবং আজম সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন লিজা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি