1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঘোড়াউত্রা নদীতে জেলেকে পিটিয়ে ও বল্লম দিয়ে হত্যা, সন্দেহভাজন গ্রেফতার - Stbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ঘোড়াউত্রা নদীতে জেলেকে পিটিয়ে ও বল্লম দিয়ে হত্যা, সন্দেহভাজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০ Time View

সাগর আহমেদ মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে জেলে সাইদুর রহমানকে (৩৮) নির্মমভাবে পিটিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নোয়াব মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নোয়াব মিয়া উপজেলার মুশুড়িয়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের দুই ভাই সাইদুর রহমান ও আনিসুর রহমান বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় মুখোশধারী চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে দুই ভাইকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে সাইদুর রহমানকে বাঁধা অবস্থায় পানিতে ভাসিয়ে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে নদী থেকে দুই ভাইকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আনিসুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহতের ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে নোয়াব মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি