1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শিখা খাতুন ওই গ্রামের মৃত আস্তারুল ইসলামের স্ত্রী। অভিযানকালে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি