1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের করা হলো এলইডি বাল্ব - Stbanglatv.com
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের করা হলো এলইডি বাল্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১ Time View

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পুনেতে নয় মাস বয়সী এক শিশুর ফুসফুস থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে একটি এলইডি বাল্ব অপসারণ করেছেন চিকিৎসকরা। জটিল এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক দল।
জানা যায়, শিশুটি অসাবধানতাবশত তারযুক্ত একটি ছোট এলইডি বাল্ব গিলে ফেলে। পরে সেটি গিয়ে বাম ফুসফুসের শ্বাসনালীতে আটকে যায়। এতে শিশুটির শ্বাসপ্রশ্বাস মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।
ভারতের পুনের আর্মি ইনস্টিটিউট অব কার্ডিও-থোরাসিক সায়েন্সেস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্রঙ্কোস্কোপিক পদ্ধতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে বাল্বটি অপসারণ করেন। চিকিৎসকদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিশুটি।
ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, শিশুটির শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তবে জটিলতা ছাড়াই সফলভাবে বাল্বটি অপসারণ করা সম্ভব হয়েছে এবং শিশুর স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে আনা হয়েছে।
এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুটির শ্বাসনালী থেকে বের করা এলইডি বাল্বের ছবি এবং অস্ত্রোপচারের আগে ও পরের এক্স-রে ছবিও প্রকাশ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি