1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের লোহাগড়ায় ঈদের দিন বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়ায় ঈদের দিন বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৫ Time View

 

সবুজ সদ্দার উপজেলা প্রতিনিধি, লোহাগড়া নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে ও আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সাব্বির ও শওকত নামে দুই যুবক যশোরের অভয়নগর থানার দিঘলিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি সেতু দেখতে আসেন। মধুমতি সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে বিকেল ৩ টার দিকে উপজেলার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা কালনা অভিমুখি একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সাব্বির ও আরোহী শওকত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহতের খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি