
আরিফ হোসেন রুদ্র রায়পুর উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাহার উদ্দিন মৃধা। তিনি রায়পুর উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে মোঃ বাহার উদ্দিন মৃধা সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।
© All rights reserved © 2023
Leave a Reply