
মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আরাফাত উল ইসলাম।
তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ঈদুল আজহার ত্যাগের মহিমা সমাজে প্রতিষ্ঠিত হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে ৫ নং দহবন্দ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ দহবন্দ ইউনিয়ন গড়তে আমি নিরলসভাবে কাজ করে যাব।”
© All rights reserved © 2023
Leave a Reply