
মোহাম্মদ রাসেল (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার মুশুরিয়া এলাকায় ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান উপজেলার ধলাই গ্রামের গোপদিঘী এলাকার ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান তার দুই সহোদর ভাই আনিছুর রহমান (২৭) ও আতাউর রহমানকে সঙ্গে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরিহিত অজ্ঞাত ৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে নদীর পানিতে ফেলে দিয়ে বল্লম দিয়ে আঘাত করে।
একপর্যায়ে সাইদুর রহমান পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, রাত সাড়ে ৪টার দিকে সাইদুর রহমানকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ডান পাশে ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে
© All rights reserved © 2023
Leave a Reply