1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যানজটে ১২ ঘণ্টা আটকে থেকে ক্ষোভ প্রকাশ এমপি নূরুল ইসলাম বুলবুলের - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

যানজটে ১২ ঘণ্টা আটকে থেকে ক্ষোভ প্রকাশ এমপি নূরুল ইসলাম বুলবুলের

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে থাকার পর ফিরতি যাত্রীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যানজট ও মহাসড়ক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বুধবার (২৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ঈদ উপহার বিতরণ এবং সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত দুই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তবে ভয়াবহ যানজটের কারণে প্রায় ১২ ঘণ্টা পার হলেও তিনি টাঙ্গাইল এলাকা অতিক্রম করতে পারেননি। বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “তীব্র যানজটের কারণে আমরা এখনো টাঙ্গাইলের জ্যামে আটকে আছি।”ফেসবুক পোস্টে এমপি বুলবুল আরও বলেন, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সহযোগিতা পৌঁছে দিতে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় নিহত মামুনের পরিবার ও চরবাগডাঙ্গায় বজ্রপাতে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই তার এই সফর ছিল। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার সময় তিনি মহাসড়কে চলাচলকারী ফিরতি যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় যাত্রীরা মহাসড়কের দুর্ভোগ ও দীর্ঘ যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিজের পোস্টে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনাও করেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি দ্রুত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি