1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে নিজকুনজরা উচ্চ বিদ্যালয়ের নতুন যাত্রা: বিদায় ও বরণের এক অনন্য মহরত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে নিজকুনজরা উচ্চ বিদ্যালয়ের নতুন যাত্রা: বিদায় ও বরণের এক অনন্য মহরত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৮ Time View

 

মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি

শিক্ষার আলো ছড়ানোর দীর্ঘ পথযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো ঐতিহ্যবাহী নিজকুনজরা উচ্চ বিদ্যালয়ে। এক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ ২৬শে মে (মঙ্গলবার) সকাল ১১টায় বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। নবাগত গভর্নিং বডির শীর্ষ নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলমগীর সিদ্দিকী। বিদায়ী ও নবীন নেতৃত্বের এই মেলবন্ধন যেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিদায়ী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনাব শামসুদ্দীন দুলাল। নবীন কমিটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “চেয়ার পরিবর্তন হলেও এই বিদ্যালয়ের প্রতি আমার কাজের ও আবেগের সম্পর্ক আজীবন থাকবে। আমি বিশ্বাস করি, আলমগীর সিদ্দিকী সাহেবের দক্ষ নেতৃত্বে ও নতুন কমিটির দূরদর্শিতায় নিজকুনজরা উচ্চ বিদ্যালয় অনন্য উচ্চতায় পৌঁছাবে।”

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত সভাপতি জনাব আলমগীর সিদ্দিকী বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল মালেক। সহকারী প্রধান শিক্ষক শম্ভু বাবুর প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সভাপতি জনাব আলমগীর সিদ্দিকীসহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। একই সাথে বিদায়ী সভাপতি জনাব শামসুদ্দীন দুলাল সাহেবকে তাঁর অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি