1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তাড়াইল উপজেলা বাসিকে মানবতার ফেরিওয়ালা শরীফুল ইসলাম( শরীফ)  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তাড়াইল উপজেলা বাসিকে মানবতার ফেরিওয়ালা শরীফুল ইসলাম( শরীফ) 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮০ Time View

 

আসসালামুয়ালাইকুম

আমি মো : শরীফুল ইসলাম( শরীফ) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা ৪ নং জাওয়ার ইউনিয়নের বাসিন্দা, সহ সভাপতি সাংবাদিক কল্যাণ পরিষদ, আজীবন সদস্য তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব,তাড়াইল প্রেসক্লাব ও ডায়াবেটিক হাসপাতাল কিশোরগঞ্জ, পেশায় বিশেষ শ্রেণীর টিকাদার ও সাধারণ ব্যবসায়ী হিসেবে

 

প্রিয় তাড়াইল উপজেলাবাসী

আকাশে চাঁদ দেখা গেছে –

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তাড়াইল উপজেলা বাসীকে

আামার অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা অভিনন্দন।

 

“কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷”

ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করা । ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি