1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এমপি অধ্যাপক মাজেদুর রহমান - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এমপি অধ্যাপক মাজেদুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৭ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান দেশবাসী, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি এবং সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা আত্মত্যাগের মাধ্যমে মানবকল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে কামনাও করেন তিনি।

শেষে অধ্যাপক মাজেদুর রহমান সুন্দরগঞ্জসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি