1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রবাসী নেতা আমিনুল ইসলাম আমিন ভূইয়া - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

তাড়াইলবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রবাসী নেতা আমিনুল ইসলাম আমিন ভূইয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৮ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

সৌদি প্রবাসী, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সৌদি আরবের বিনিয়োগকারী, সৌদি আরবের দাম্মাম প্রদেশের সাবেক বিএনপি সভাপতি, তাড়াইল উপজেলা বিএনপি ও তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ভূইয়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। ঈদ মুসলমানদের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। এ দিনে মানুষ সকল ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে পরস্পরের কাছে আসে এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়।”

তিনি আরও বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা আমাদের শেখায় আত্মত্যাগ, মানবতা ও পরোপকারের শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

তিনি বলেন, “ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি