
মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আগামী ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, মহানুভবতা ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করা সম্ভব।
তিনি আরও বলেন, সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ ও এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। একজন সমাজসেবক ও শিল্পপতি হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহযোগিতা এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মো. দাছিজুল হক আনিছ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply