1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুরবানির আনন্দ ভাগাভাগি করতে এমপি বুলবুলের গোস্ত বিতরণ কর্মসূচি অব্যাহত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

কুরবানির আনন্দ ভাগাভাগি করতে এমপি বুলবুলের গোস্ত বিতরণ কর্মসূচি অব্যাহত

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কুরবানি দিতে না পারা অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রতিবছরের ন্যায় এবারও তাঁর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও কুরবানি দিতে অক্ষম পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হবে। সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। সমাজের যেসব মানুষ নানা সীমাবদ্ধতার কারণে কুরবানি দিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।” তিনি আরও বলেন, “মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিবছর এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতি বছর ঈদের সময় এ ধরনের সহায়তা অসহায় পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসে এবং সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি