1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলাহাটে দরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলাহাটে দরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নামে বরাদ্দকৃত নগদ অর্থ ভোলাহাট উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি