1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু - Stbanglatv.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রোববার (২৪ মে) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তিনি আরও বলেন, বিতরণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।

এদিকে উপকারভোগীরা নির্বিঘ্নে চাল গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর-রশীদ, স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোহরুল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। রোববার শুরু হওয়া এ কার্যক্রম সোমবার পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি