
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্ৰামের নিখোঁজের ১২ দিন পর এক কিশোরী উদ্ধার!
এ ঘটনার সাথে জড়িত দুই জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন, আড়িয়ারা গ্ৰামের রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)। গত ২৩ মে মোনায়েম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন দিবাগত রাতে প্রধান অভিযুক্ত হৃদয় শেখকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।
ভুক্তভোগীর বিধবা নারী মোসা. সোনিয়া বেগম জানান, গত ১২ মে সকাল ৭টার দিকে তার মেয়ে মরিয়ম তাসনিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরবর্তীতে পরিবারের অনুসন্ধানে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অপহরণের পর নাবালিকা মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে তার নাবালিকা মেয়েকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply