
সাকিব চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি মেলা ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করাই এই মেলার মূল লক্ষ্য। মেলায় আগত দর্শনার্থীদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম প্রদর্শন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে ভূমি উন্নয়ন কর (খাজনা), ই-নামজারি, ডিজিটাল খতিয়ান ও অনলাইন ভূমিসেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান ও দিকনির্দেশনা পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দালালের প্রাদুর্ভাব এবং সাধারণ মানুষের ভোগান্তি
© All rights reserved © 2023
Leave a Reply