1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ৩ - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার মামলা নং-৩৫, তারিখ ১৭ মে ২০২৬ খ্রি., জিআর নং-২১৯/২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড অনুযায়ী মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী গোদাগাড়ী উপজেলার নবগ্রাম এলাকার অটোরিকশাচালক মো. তরিকুল ইসলাম (৫৩)। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তিনি তার ব্যবহৃত লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশাটি জেলা মডেল মসজিদের সামনে জোন পার্কিং এলাকায় রেখে মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে ফিরে এসে দেখেন, অটোরিকশাটি সেখানে নেই। পরে আত্মীয়স্বজন ও পরিচিতদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান পাননি। পরবর্তীতে পারিবারিকভাবে আলোচনা করে তিনি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরিদুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানা এলাকা থেকে আসামিদের আটক এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। সোমবার (১৮ মে) রাত ১১টা ৫৫ মিনিটে জব্দ তালিকামূলে অটোরিকশাটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন— সদর থানাধীন আরামবাগ গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মো. আলিম (২৬), আপন ভাই মো. আজিম (২৩), রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলায় গুশইড়া গ্রামের মৃত আশরাফের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫)। উদ্ধারকৃত আলামত হিসেবে একটি লাল রঙের তিন চাকার লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি