1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা  - Stbanglatv.com
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর,

চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহাতাব, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ , চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ( ইঞ্জিনিয়ারিং) মোঃ শাহজামান হক এবং অফিস সহকারী মোঃ আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, যা পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি