1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভাইরাল তাজুর ফেসবুক পেজ হঠাৎ উধাও - Stbanglatv.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ভাইরাল তাজুর ফেসবুক পেজ হঠাৎ উধাও

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৭ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি সার্চে না আসায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।
প্রায় ১০ লাখ অনুসারীর এই পেজটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তাজুকে দেশজুড়ে পরিচিত করে তোলে। সহজ-সরল উপস্থাপনা ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার কারণে তিনি দ্রুত মানুষের মন জয় করেন।
তবে জনপ্রিয়তার পাশাপাশি তাকে ঘিরে নানা সমালোচনাও তৈরি হয়। ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে বিভিন্ন স্থান থেকে ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের ভিড় বাড়তে থাকে। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ সৃষ্টি হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও তৈরি শুরু করলেও মার্চের শেষ সপ্তাহে তার একটি ভিডিও হঠাৎ করেই ব্যাপক সাড়া ফেলে। মাত্র এক সপ্তাহে ভিডিওটি প্রায় ৮০ লাখ ভিউ পায়। একই সঙ্গে তার পেজের অনুসারী সংখ্যা কয়েক হাজার থেকে বেড়ে কয়েক দিনের ব্যবধানে ১০ লাখে পৌঁছে যায়, যা স্থানীয়ভাবে বিরল ঘটনা।
এদিকে তাজুর মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি দেওয়ার আশ্বাসও জানানো হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার জন্য ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নিয়েছে।
পেজটি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ‘তাজু ভাই টিম’র সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি বন্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পেজটি পুনরায় চালু করা সম্ভব হবে।
পেজটি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় এর পেছনের কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সাময়িক এবং দ্রুত সমাধান হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি