1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি  - Stbanglatv.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

 

বাকেরগঞ্জ প্রতিনিধি :মোঃসানি

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাকেরগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা রোকনুজ্জামান ডাকুয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর।

এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে সমাবেশ করে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্বদানকারী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক সোহেল সিকদার সহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তীতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার সোহেল রানা অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৯ মার্চ চাল চুরির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সব সৃষ্টি করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার সন্ত্রাসী হামলার চালায় বলে জানা গেছে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি