1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাস্তার ঈট বিক্রি, নয়া প্রকল্প রাতের আঁধারে সম্পন্ন। - Stbanglatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রাস্তার ঈট বিক্রি, নয়া প্রকল্প রাতের আঁধারে সম্পন্ন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

 

হাসান আলী দেওয়ানগঞ্জ (জামালপুর):

দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের কেশর মোড় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হেরিং বোন সড়কের উপর অত্র ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ‘ সড়ক ঢালাই প্রকল্প, বাস্তবায়ন করেছে । একদিকে ভালো সড়কের উপর নতুন প্রকল্প বাস্তবায়ন, অন্যদিকে প্রকল্পটির কাজ রাতের আধারে সম্পন্ন। অন্যদিকে পুরাতন সড়কের ইট বিক্রির অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের নির্মিত ৫০০ মিটার হেরিং বোন সড়কটির কোথাও ভাঙাচোরা নেই। ভালো সড়কটির উপর চিকাজানি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ২৬০ ফুট একটি সড়ক ঢালাই প্রকল্প বাস্তবায়ন করেছে ।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, হেরিং বোন সড়কটি ৩-৪ বছর আগে ৪০ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে। ভালো সড়কটির উপর নতুন করে প্রকল্প বাস্তবায়ন করতে হলে অবশ্যই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন ছিলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভালো সড়কের উপর সড়ক নির্মাণ করেছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ বেআইনি।

স্থানীয় বাসিন্দা মো: মোল্লা, ফারুক মিয়া, নওরোজ আলী সহ অনেকেই অভিযোগ করে বলেন, নতুন সড়কের উপর সড়ক নির্মাণ, কাজটিতে উপজেলা প্রশাসন বাধা দিয়েছিলো। বাধা উপেক্ষা করে রাত দশটার পর সড়কের ঢালাইয়ের কাজ করা হয়েছে, সর্বনিম্ন মানের কাজ হয়েছে । ঠিকাদার হেরিং বোন সড়কের ইট সাধারণ মানুষের কাছে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে । ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের অনিয়মগুলোর প্রতি এলাকাবাসী ক্ষুব্ধ। এবিষয়ে তাঁরা উদ্ধোর্তন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম আক্কাস বলেন, প্রকল্পটি নামমাত্র ইউনিয়ন পরিষদের । তবে প্রকল্পটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে ওই এলাকার বিএনপির নেতাকর্মীরা ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান বলেন, সড়কের উপর প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে খবর শুনে তদন্তে লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছিল । পরবর্তীতে তাঁরা রাতের আধারে সড়কের কাজ সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি