
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধায় এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম দশম শ্রেণির একজন শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত যুবক তাকে প্রায়ই ভালোবাসার প্রস্তাব দিত বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভনে তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৫ জানুয়ারি রাতে, বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে অভিযুক্ত যুবক ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি পরিবার জানতে পারলে গত ১ মার্চ হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি আত্মগোপনে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মামুনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
© All rights reserved © 2023
Leave a Reply