1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজধানীতে HOLD নেটওয়ার্কিং ইফতার মাহফিল ২.০ অনুষ্ঠিত, সম্মাননা পেলেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রাজধানীতে HOLD নেটওয়ার্কিং ইফতার মাহফিল ২.০ অনুষ্ঠিত, সম্মাননা পেলেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব

মোঃ আসিফুজ্জামান আসিফ  নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৯ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ  নিজস্ব প্রতিবেদক

প্রফেশনালদের জন্য লার্নিং ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম HOLD এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “HOLD নেটওয়ার্কিং ইফতার মাহফিল ২.০”। রাজধানীর বাংলামোটরে অবস্থিত ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে আয়োজিত এ অনুষ্ঠানটি দেশের বিভিন্ন খাতের শীর্ষ করপোরেট পেশাজীবীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দু’জন বিশিষ্ট ব্যক্তিকে “HOLD লার্নিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন হা-মীম গ্রুপের ড. উলফাত হোসাইন এবং গ্রীন এইচআর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলী বুলবুল।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী পেশাজীবীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল, জ্ঞান বিনিময় এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও HOLD-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইন্ড ম্যাপারের ম্যানেজিং ডিরেক্টর এজাজুর রহমান, মাই উইন্ডোর সিইও অসীম মন্ডল, স্কয়ার টেক্সটাইলের হেড অব এইচআর সুলতান মাহবুবুল হক, বাংলালিংকের হেড অব ফ্যাসিলিটিজ দেলোয়ার হোসেন, ফকির ফ্যাশনের জেনারেল ম্যানেজার আনাসুল হক, খায়ের উদ্দিন এফসিএ, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, লিডটাইম বাংলাদেশ লিমিটেডের ডাইরেক্টর ও সিওও তানভীর আহমেদ এবং সি ই চার্টার্ড অ্যাকাউন্টসের পার্টনার এস কে জামি চৌধুরীসহ প্রায় শতাধিক করপোরেট প্রফেশনাল।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন HOLD-এর ফাউন্ডার নূর-ই-আলম ফয়সল। তিনি অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট খাতকে আরও এগিয়ে নিতে HOLD কাজ করে যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি