
শেখ সাদী সুমন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
উল্লেখ্য, পুনর্বহাল হওয়া নেতা আরিফ নুরুল আমিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন।
© All rights reserved © 2023
Leave a Reply