1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - Stbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুরে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা যায়, উপজেলার জামালপুর গ্রামের মৃত হাজী মিয়াজউদ্দিন বাগমারের পুত্র হাবিবুল্লাহ বাগমার (৬৯) পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত তাকে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় প্রসিকিউটর কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ও পরিবেশ বান্ধব উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি