1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে চোলাই মদসহ যুবক গ্রেফতার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে চোলাই মদসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে তন্ময় রোজারিও (৩০) নামে এক যুবককে চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ থানার থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাগরী ইউনিয়নের গারারিয়া এলাকায় এ অভিযান চালায়।

সূত্রে জানা যায়, তন্ময় রোজারিওকে তার নিজ বসত বাড়ির উঠান থেকে গ্রেফতারের পর বাড়িতে তল্লাসী চালিয়ে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৬) দায়ের করা হয়েছে ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, তন্ময় রোজারিও দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীতে চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছিল। তাকে শুক্রবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে এবং এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি