1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালী দুমকিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

পটুয়াখালী দুমকিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা আবুজর মো: ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন, অধ্যক্ষ জামাল হোসেন জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন, দুমকি নতুন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা, দুমকি থানার এসআই দেলোয়ার হোসেন, প্রেসক্লাব দুমকির সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রা: শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, জনতা কলেজ ছাত্রদলের আহবায় আরিফ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

আলোচনা সভা শেষে উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি