
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বড় খাজুরা এলাকায় মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় পথচারীরা মহাসড়কে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত পরিবহণের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,,
© All rights reserved © 2023
Leave a Reply