
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যালয়ের সোলার সিস্টেমের ১২টি ব্যাটারি, ওয়াইফাই অ্যান্টেনা ও রাউটার চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে রোববার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলও উপস্থিত থেকে তদন্ত কার্যক্রমে সহযোগিতা করে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে এ ধরনের চুরি শিক্ষার পরিবেশ নষ্ট করবে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
© All rights reserved © 2023
Leave a Reply