
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন শিকদারকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বুধবার( ১৬ জুলাই /২০২৫) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার। সঞ্চালনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস। বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূসা মুন্সি, আরিফুল ইসলাম উদয়, সদস্য অন্তর সরকার, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাধারণত সম্পাদক আবির হাসান জয়, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজন আহমেদ, ছাত্রনেতা জাহিদ হাসান ইমন, সোহান আহমেদ, পিয়েল মিয়া প্রমুখ
© All rights reserved © 2026
Leave a Reply