1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের  পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের  পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৪ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষক মো: জাহাঙ্গীর শেখ (৬২) ও তার পুত্র নাহিদ শেখ (২৬) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে বাহিরপাড়া গ্রামের একটি বিলে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মো: জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে এবং মো: নাহিদ শেখ নিহত মো: জাহাঙ্গীর শেখের ছেলে। নিহত জাহাঙ্গীর শেখ পেশায় একজন কৃষক।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম পিতা-পুত্রকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের মো: মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার (১৬ জুলাই) মো: জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যায়। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো: মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে
পাট কাটতে নিষেধ করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনদের তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো: জাহাঙ্গীর শেখকে হত্যা করে।

এ সময় মো : জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত নাহিদ শেখের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বুধবার বিকালে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত কৃষি শ্রমিক নয়নকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্হল থেকে মো: কবির শেখকে (৪৬) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি