1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

‎পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক

‎ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইসলাহুল মুসলিমিন পরিষদের আয়োজনে ১৫টি হুইল চেয়ার অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।

‎বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দি ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ মাও. শফিকুল ইসলাম রুহানীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকার বলেন শফিকুল ইসলাম রুহানীর এ মহৎ উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ মন্নান, একাডেমিক সুপারভাইজার শারফুল আলম, ফেকামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কাসেম, জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার আমির আঃ জব্বার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আঃ করিম, সহ সভাপতি আঃ মোমেন শেরজাহান, সাধারন সম্পাদক ইলিয়াস কাছেমি, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন।

‎সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ।

‎ আলোচনা শেষে খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ ২ (পাকুন্দিয়া-কটিয়াদী আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি মাও. শফিকুল ইসলাম রুহানী ও উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকার প্রতিবন্ধী অসুস্থ্য রোগীদের কুশল বিনিময় করে তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি