1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাট খেতে মিললো। ভুট্টা ব্যবসায়ীর লা'শ। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পাট খেতে মিললো। ভুট্টা ব্যবসায়ীর লা’শ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫০ Time View

 

মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটখেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা পাওনা ও ঋণের হিসাব সংবলিত একটি কাগজ পাওয়া যায়।

ব্যাবসায়ীর ছেলে মামুন রানা মিম বলেন, “সোমবার বিকেলে বাবা ব্যবসায়িক কাজে রাণীরবন্দর এলাকায় যান। সন্ধ্যার দিকে বাসায় ফিরে বাড়ির পাশে বাঁশের চৌকিতে বসে ছিলেন। আমি তাঁকে বলি, ‘চলেন বাড়ি যাই।’ জবাবে তিনি বলেন, ‘তুমি যাও, আমি পরে আসছি।’ কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। এরপর আমরা মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাই। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী পাটখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি