
মোঃ জুয়েল রানা কলমাকান্দা নেএকোনা প্রতিনিধিঃ
নেএকোনা কলমাকান্দা সীমান্তবর্তী খারনৈ লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে ভারতের জঙ্গল থেকে অজগরটি বাংলাদেশে চলে আসে।
আজ সোমবার (১৪ জুলাই ) সকাল ৮টায় কলমাকান্দা থানাধীন খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাও দমদমা গ্রামের মনোগিরি হাজং এর পুকুর পাড় থেকে ৭ ফুট লম্বা বিশাল আকৃতির এই অজগর সাপের উপস্থিতি ধরা পড়ে। পরে স্থানীয়রা সাপটি ধরে ফেলে। অজগর সাপ উদ্ধারের খবর পেয়ে সাপটি এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
© All rights reserved © 2026
Leave a Reply