
মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি সোনাখালি ব্রীজ এলাকায় সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে একটি মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ট্রাকের ইঞ্জিন রেল লাইনের উপর বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে গেলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে স্থবিরতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নিলে তিন ঘণ্টা পর সকাল সাড়ে দশটায় রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply